জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) সাধারণ মানসিক অসুস্থতাগুলোর লক্ষণ বুঝতে এ বছর দুটি এলাকায় এক জরিপ চালায়। এতে দেখা যায়, নারী-পুরুষনির্বিশেষে জরিপে অংশগ্রহণকারী লোকজনের ৩৩ শতাংশ বিষণ্নতা, উদ্বেগ, শুচিবাই, সিজোফ্রেনিয়া বা অন্য কোনো মানসিক অসুস্থতায় ভুগছেন। তবে নারীদের মধ্যে এই হার বেশি। তাঁদের ৩৭ শতাংশ এমন অন্তত একটি মানসিক সমস্যায় ভুগছেন। পুরুষদের মধ্যে এমন সমস্যা রয়েছে ২৭ শতাংশের।
জরিপে অংশগ্রহণকারী লোকজনের ১৩ শতাংশই দুনবিষণ্নতায় ভুগছেন।নারীদের মধ্যে বিষণ্নতার হার পুরুষের তুলনায় দ্বিগুণ। আর আত্মহত্যার ঘটনাগুলোর ৪০ শতাংশই বিষণ্নতার কারণে ঘটে থাকে।
মাসিকের সময়, গর্ভধারণের সময়ে, প্রসবের পর ও মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার সময়ে মেয়েদের বিষণ্নতাসহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হয়। কাটিয়ে ওঠার ব্যবস্থা না নিলে, পরে সেগুলোই মানসিক রোগ ডেকে আনে। এভাবে পুরুষের তুলনায় নারীদের মানসিক অসুস্থতা বেশি হতে দেখা যায়।
বেশির ভাগ পরিবারে মূল উপার্জনকারীরা পুরুষ। তাই পুরুষের অসুখ-বিসুখে দ্রুত ডাক্তার দেখানো হয়। মেয়েদের অসুখের কথা পরিবার আমলে নেয় না, বিশেষ করে শ্বশুরবাড়িতে। তা ছাড়া কোনো নারীর মানসিক সমস্যা হলে পরিবারের সদস্যরা বদনামের ভয়ে তাঁকে ডাক্তারের কাছে নিতে চান না। নারীরাও নিজেদের রোগ সম্পর্কে সচেতন নন। তাঁদের মধ্যে রোগ লুকোনোর একটি প্রবণতা থাকে
মানসিক রোগ হলে অনেকে সেটা বুঝতে পারেন না। মেয়েদের উচিত হবে লুকিয়ে না রেখে মানসিক সমস্যার কথা খুলে বলা। আর পরিবারকে বুঝতে হবে এটি একটি রোগ। সময়মতো এর চিকিৎসা করানো দরকার।
Facebook Page:
https://www.facebook.com/Only-for-Women-123431559049039/
No comments:
Post a Comment